Sale!

আত্মশুদ্ধি প্যাকেজ ফর হুম্যান

লেখক : উসতাজ হাসসান শামসি পাশা , মোঃ মতিউর রহমান , মাওলানা তানজীল আরেফীন আদনান , বারিয়াহ বিনতে আতিয়ার, আব্দুল্লাহ ইবনে জা’ফর, খন্দকার মারিয়াম হুমায়ুন, সায়মা সাজ্জাদ মৌসি, শাইখ আব্দুল্লাহ আল মামুন ।
প্রকাশনী : রুহামা পাবলিকেশন , মিফতাহ প্রকাশনী , উমেদ প্রকাশ ,  ইনবাত পাবলিকেশন ।
বিষয় : ইসলামে নারী, দাওয়াহ, দ্বীনের পথে আহ্বান, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা , বিয়ে ও সংসার , পর্দা ও বিধি-বিধান ।
কভার : হার্ড কভার
ভাষা : বাংলা

Original price was: 1,445.00৳ .Current price is: 1,060.00৳ .২৭% ছাড়

Original price was: 300.00৳ .Current price is: 250.00৳ .১৭% ছাড়
Original price was: 345.00৳ .Current price is: 265.00৳ .২৩% ছাড়
Original price was: 360.00৳ .Current price is: 295.00৳ .১৮% ছাড়
Original price was: 440.00৳ .Current price is: 330.00৳ .২৫% ছাড়

বইটি সম্পর্কে আরও জানুন

ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণী…

 

‘ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণী’ বইটিতে যৌবন বয়সে ঘটে যাওয়া প্রত্যেকটা বিষয় সম্পর্কে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। ‘নারীদের কীর্তিগাথা’ শিরোনামে অতীতের কিছু চমৎকার ঘটনা, মুসলিম তরুণিদের চরিত্র, পড়াশোনা বিষয়ে গাইডলাইন, পর্দা নিয়ে কথা, মা-বাবার প্রতি আদবকেতা, বান্ধুবী নির্বাচন, হারাম সম্পর্ক থেকে পরিত্রাণের উপায়, ফ্রি মিক্সিং, প্রকৃত ভালোবাসার কোথায় পাবেন, বিয়ের প্রস্তাব কীভাবে এবং কখন, কর্মক্ষেত্রে নারী, বাজারে চলাফেরার নীতি, একজন স্ত্রী থেকে মা হয়ে উঠার গল্প, নারীর ঈমানী শিক্ষা, দাওয়াত—মোটকথা একজন মুসলিম তরুণীর যা যা জানা প্রয়োজন, সব বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়েছে এই বইতে।
.
এগুলো প্রত্যেক বোনের জানা প্রয়োজন। লেখক অত্যন্ত দরদ-মাখা কণ্ঠে বোনদের নসিহত করছেন। অন্ধকারে চলতে থাকা বোনদেরকে আলোর দিশা দিয়েছেন।

 

দ্য কেয়ারিং ওয়াইফ…

 

শরঈ সম্পাদক : মুফতি নাজমুল ইসলাম কাসিমী

বর্তমান সমাজে পারিবারিক কাঠামো যেন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। একই ছাদের নিচে বসবাস করলেও স্বামী-স্ত্রীর সম্পর্ক যেন ঠিক ভাল যাচ্ছেনা, কেউ কাউকে বিশ্বাস করছেনা। স্বামী-স্ত্রীর মাঝে সংসার জীবনের প্রকৃত লক্ষ্য হারিয়ে যাচ্ছে, বরকত কমে যাচ্ছে। ডিভোর্সের সংখ্যাও বেড়ে যাচ্ছে দিনকে দিন। শুধু ঢাকা শহরেই প্রতিদিন গড়ে ৩৯ জনের ডিভোর্স হচ্ছে। বাড়ছে বিভিন্নরকম অসামাজিক কাজকর্ম ও অশ্লীলতা।

আর শুধু এইসব সমস্যার সমাধানই নয়, একটি সুখী দাম্পত্য জীবনকে আরও সুন্দর ও আরও বৈচিত্র্যময় করে তুলতে আশাকরি ‘দ্য কেয়ারিং হাজব্যান্ড’ এবং ‘দ্য কেয়ারিং ওয়াইফ’ নামক বই দুটি খুবই কার্যকরী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

 

পর্দা গাইডলাইন…

 

গ্রামের দোচালা টিনের ঘরে পর্দার সুরত কী?

কাঁচারি ঘর, বাড়ির বেড়া, পর্দা।

শহরের আধুনিক ফ্লাটেই বা কীভাবে পর্দা করবে?

দরজা-জানালার পর্দা। রান্নাঘর ও ডাইনিং রুমের মাঝের পর্দা।

মেহমান আসলে এলোমেলো পরিস্থিতিতে পর্দা।

গ্রামে বেড়াতে গেলে পর্দা।

বিয়েবাড়ির পর্দা।

জানালা, পাশের ফ্ল্যাট, বেলকনি ও বারান্দার পর্দা।

লিফটের পর্দা।

থাই গ্লাসের আলোর বিপরীতে দিন ও রাতের মারপ্যাঁচ।

পথে-ঘাটে, সফরে-হযরে, বাড়িতে-গাড়িতে মা-বোন-ভাইদের পর্দার সুরত কী হবে?

কখন কোন পর্যায়ের পর্দা করবে?

প্রয়োজনে পরপুরুষদের সাথে কথা বলার কী উপায়?

গ্রামের উঠান থেকে বাচ্চাদের ডাকার উপায় কী?

জয়েন্ট ফ্যামিলির পর্দা।

গ্রামের একান্নবর্তী পরিবারের পর্দার সুরত।

আত্মীয়স্বজনের সাথে পর্দা।

হকার, ফেরিওয়ালা, ভিখারি, বিদ্যুৎ বিল-ওয়ালা, অচেনা পুরুষ, হিজড়া, প্রতিবেশীর সাথে পর্দা।

কোন অবস্থায় শরীয়ত শিথিলতার সুযোগ দিয়েছে?

যেসব মা-বোন পর্দা করতে চান, কিন্তু পরিবেশ-পরিস্থিতির কারণে পারছেন না, তাদের কী করণীয়?

এমন জানা-অজানা অনেক বিষয় নিয়েই এই বই : পর্দা গাইডলাইন

 

মুহস্বানাত…

 

নারী। যাদের জীবনে অনেক দায়িত্ব। শৈশবকাল থেকেই তার সেই দায়িত্ব শুরু হয়ে যায়। কৈশোরের চৌকাঠে পা দিলেই বাবার বাড়ির সংসার গুছানোর দায়িত্ব চেপে বসে কাঁধে। তারপর বয়স হলে বিয়ে, বিয়ের পর শ্বশুর বাড়ি বা নিজের সংসার। স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের নিয়ে গড়ে ওঠে আরেকটি নতুন জীবন। এরই মাঝে কোল জুড়ে আসে এক চিলতে মায়া। সন্তানকে মানুষ করার ঝোঁক তখন চেপে বসে মাথায়। অনেক দায়িত্ব! আর সেই নারী যদি হয় আল্লাহর মনোনীত দ্বীনের প্রকৃত অনুসারী, তাহলে তো তার দায়িত্ব বেড়ে যায় কয়েকগুণ। সাথে যুক্ত হয় জবাব্দিহিতার ভয়। আল্লাহর সন্তুষ্টি কামনা, স্বামীকে খুশি রাখা, নিজেকে পর পুরুষের দৃষ্টি থেকে হেফাযত করা, সন্তানদের দ্বীনি পরিবেশ দেয়া, চারপাশের মানুষগুলোকে দ্বীনের পথে আহ্বান করা, একবিংশ শতাব্দীর বড় বড় ফিতনাগুলোর বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে যাওয়া…আরও কত কি!

আল্লাহ সুব. তাআলা পবিত্রতা পছন্দ করেন। সেই পবিত্রতা দেহের, সেই পবিত্রতা আত্মার। একজন মুসলিমাহ নিজের দেহ, পোশাক, সৌন্দর্য, চরিত্র, আখলাক সবকিছুই পবিত্র রাখবে, কলুষিত হতে দিবে না। তারাই তো ‘মুহস্বানাত’, তাবৎ দুনিয়ার সবচেয়ে দামী সম্পদ।


রিভিউ এবং রেটিং

There are no reviews yet.

Your email address will not be published. Required fields are marked *


সর্বাধিক বিক্রিত ও বাছাইকৃত বই

পিডিএফ লোড হচ্ছে…

0
    0
    শপিং ব্যাগ
    Your cart is empty